রাজবাড়ীতে ইয়াবা ও গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের কারাদণ্ড
- Update Time : ১২:০৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
- / ৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম ঃ
রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকায় ইয়াবা ও গাঁজাসহ এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন সজ্জনকান্দা এলাকার জাকির শেখের ছেলে মো. সাগর সিকদার।
সোমবার (২৫ মে) রাত আনুমানিক ১২টার দিকে রাজবাড়ী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সজ্জনকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় আসাদুজ্জামান চৌধুরী (বাবলা), তার স্ত্রী শাকিয়া বেগম, শিক্ষক আহসানুল করিম হিটুসহ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মফিজুল ইসলাম বাবলা চৌধুরীকে আঘাত করার স্থান পরিদর্শনে যান। এসময় মোটরসাইকেলে থাকা দুইজনকে থামার সংকেত দিলে একজন দৌড়ে পালিয়ে যায়। পরে সাগর সিকদারকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার কাছে মাদকদ্রব্য পাওয়া যায়।
আটকের পর রাজবাড়ী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার ১৭ নম্বর ক্রমিক অনুযায়ী ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সংরক্ষণের অপরাধে সাগর সিকদারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এসময় রাজবাড়ী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুল ইসলাম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়





































































































