৫ম দিনে বহিস্কার ৬ শিক্ষার্থী, অব্যাহতি পেলো ৫ শিক্ষক, রাজবাড়ীর ডিসি’র কেন্দ্র পরিদর্শন –
- Update Time : ০৮:২০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী ২০১৯
- / ৮০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
এসএসসি ও সমমানের পরীক্ষার আজ বৃহস্পতিবার ছিলো ৫ম দিন। এ দিনেও একাধিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী। এ দিনে এসএসসিতে অনুপস্থিত ছিলো ৪৯জন, পরীক্ষার্থী বহিস্কার ৪ জন, ১ জন শিক্ষককে দায়িত্ব হতে অব্যাহতি, দাখিলে অনুপস্থিত ১৭ জন, বহিস্কার ২ জন, ৪ জন শিক্ষককে দায়িত্ব হতে অব্যাহতি, এসএসসি/দাখিল (ভোকেশনাল) এ অনুপস্থিত ১৩ জন। মোট অনুপস্থিত ৭৯জন, বহিস্কার ৬ জন এবং ৫ জন শিক্ষককে দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করা হয়।
জেলা প্রশাসক এসএসসি ও সমমানের পরীক্ষার ৫ম দিনে জেলার কালুখালী উপজেলার রতনদিয়া রজনীকান্ত মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, কালুখালী বালিকা উচ্চ বিদ্যালয়, মৃগী শহীদ দিয়ানত কলেজ ও মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এসএসসি ও সমমানের পরীক্ষায় এসএসসি, দাখিল ও এসএসসি/দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় রাজবাড়ী জেলার সর্বমোট ১৯টি কেন্দ্র ও এর অধীন একাধিক ভেন্যু কেন্দ্রে সর্বমোট ১৫ হাজার ২ শত ৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ হাজার ১ শত ৯১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং ৭৯ জন অনুপস্থিত ছিল। পরীক্ষার্থী বহিস্কার হয়েছে ৬ জন এবং ৫ জন শিক্ষককে দায়িত্ব হতে অব্যাহতি দেয়া হয়েছে।
উল্লেখ্য, এসএসসি পরীক্ষায় ৯ টি মূল কেন্দ্র ও এর অধীন একাধিক ভেন্যু কেন্দ্রে গতকালের ইংরেজি ২য় পত্রে ১২ হাজার ৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১২ হাজার ৩৪ জন অংশগ্রহণ করে এবং ৪৯ জন অনুপস্থিতি ছিল। এসএসসি পরীক্ষায় আজ মাছপাড়া উচ্চ বিদ্যালয় এবং কালুখালী বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যথাক্রমে ২ জন করে মোট ৪ জন শিক্ষার্থী অসদুপায় অবলম্বনের দায়ে বহিস্কৃত হয়েছে। এ ছাড়া কালুখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের ১ জন শিক্ষককে দায়িত্ব হতে অব্যাহতি দেয়া হয়েছে।
দাখিল পরীক্ষায় ৬ টি মূল কেন্দ্র ও এর অধীন একাধিক ভেন্যু কেন্দ্রে গতকালের গণিত বিষয়ে ১ হাজার ৮ শত ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৮ শত ৮০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং ১৭ জন অনুপস্থিত ছিল। দাখিল পরীক্ষায় কালুখালীর হোগলাডাংগী মোহাম্মদিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসায় ২ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে এবং ৪ জন শিক্ষককে দায়িত্ব হতে অব্যাহতি দেয়া হয়েছে।
এসএসসি/দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় আজকের গণিত-২ বিষয়ে ৪ কেন্দ্র ও এর ভেন্যু কেন্দ্রে ১ হাজার ২ শত ৯০ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ২ শত ৭৭ জন অংশগ্রহণ করে এবং ১৩ জন অনুপস্থিতি ছিল। কোন পরীক্ষার্থী বহিস্কৃত হয়নি এবং শিক্ষকও দায়িত্ব হতে অব্যাহতি পায়নি।
গতকালের পরীক্ষায় এসএসসিতে ৪ জন এবং দাখিলে ২ জন মোট ৬ জন পরীক্ষার্থী বহিস্কৃত হয়েছে এবং এসএসসি ১ জন ও দাখিলে ৪ জন মোট ৫ জন শিক্ষককে দায়িত্ব হতে অব্যাহতি দেয়া হয়েছে।
জেলার সকল পরীক্ষা কেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































