৩ দফা বাস্তবায়নের দাবীতে রাজবাড়ীতে আইডিইবি’র মানববন্ধন –
- Update Time : ১০:৩৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১
- / ৭৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
৩ দফা বাস্তবায়নের দাবীতে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
বুধবার দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচী পালন করা হয়েছে।
কর্মসূচী চলাকালে বক্তৃতা করেন, আইডিইবি রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাক। সে সময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মোঃ আজিম উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক হাসমত আলী, সাহিত্য, সাংস্কৃতি ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, সদস্য শেখ মোঃ শাহাবুদ্দিন।
কর্মসূচী পালনকারীরা, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি, পেশাগত সমস্যা সমাধান, সদ্য প্রকাশিত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) -২০২০ এর অসামঞ্জস্যতা সংশোধন এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ক্ষেত্রে বিরাজমান সমস্যা সমাধানের দারী জানান। পরে জেলা প্রশাসকের কাছে দাবী সম্বলিত স্বারকলিপি প্রদান করা হয়।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































