২২ জানুয়ারী রাজবাড়ী জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন করবেন মন্ত্রী মোজাম্মেল হক –
- Update Time : ০৯:২০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯
- / ৮২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী ২২ জানুয়ারী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম.মোজাম্মেল হক,এমপি রাজবাড়ী সফরে আসছেন। তিনি ওই দিন রাজবাড়ী জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন এবং বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা করবেন। তার আগমন উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রসুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্বে করেন, জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সানোয়ার হোসেন (উপসচিব), গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রাম পাল, যুদ্ধকালীন কমান্ডার বাকাউল আবুল হাসেম, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ রেজাউল করিম লাল, সাবেক সহকারী কমান্ডার শেখ মোঃ আজিমউদ্দিন, সাবেক সহকারী কমান্ডার মোঃ আবুল কালাম আজাদ, সাবেক সহকারী কমান্ডার এম,এ, সেলিম, সাবেক সহকারী কমান্ডার মোঃ মজনু খান, সাবেক সহকারী কমান্ডার মোহাম্মদ আক্তার হোসেন, জনাব মোঃ সাইফুল ইসলাম, এনায়েত মওলা, মোঃ হোসেন আলী দেওয়ান, মোঃ নাজিমউদ্দিন মিয়া, রুস্তম আলী, মোঃ শাহজাহান আলী মৃধা, মোঃ আবু তালেব, মোঃ আঃ হান্নান, জনাব মোঃ আক্তার হোসেন এবং মোঃ নুরুজ্জামান বিশ্বাস প্রমুম বীরমুক্তিযোগ্ধাগণ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম.মোজাম্মেল হক, এমপি আগামী ২২ জানুয়ারি বেলা ১১ টায় রাজবাড়ী সার্কিট হাউজে আগমন করবেন এবং দুপুর ১২ টায় রাজবাড়ী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসহ রাজবাড়ী সদর, পাংশা, বালিয়াকান্দি ও গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন করবেন এবং বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন। রাজবাড়ীর অনুষ্ঠানাদিতে অংশগ্রহণ শেষে মন্ত্রী ঐদিন বিকাল ৩ টায় যশোর জেলার উদ্দেশ্যে রাজবাড়ী ত্যাগ করবেন।
স্মরণ করা যেতে পারে, মন্ত্রী মহোদয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন ইতোপূর্বে রাজবাড়ীতে জেলা তথ্য অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































