১৫ লক্ষাধিক টাকার চেক হস্তান্তর করলেন রাজবাড়ীর ডিসি –
- Update Time : ১০:১৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অগাস্ট ২০১৮
- / ৫১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত মালিকদের চেক হস্তান্তর কার্যক্রমে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সার্বিক কার্যক্রম নিজেই তদারকি করছেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী। এর অংশ হিসেবে তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে নিজ কার্যালয়ে ২ জন জমির মালিককে জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এ সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশেক হাসান এবং এল এ শাখার কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
আজ বৃহস্পতিবার বিকেলে কালুখালী উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে প্রবেশের রাস্তা ও গাড়ি পার্কিং নির্মাণ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ বাবদ কালুখালী উপজেলার মদাপুরে ইউনিয়নের গড়িয়ানা নিবাসী জনাব আবুল হোসেন মোল্লা ও আব্দুল জলিল মোল্লা পিতাঃ মৃত মোজাহার মোল্লা কে ৫২ লিংক জমি ও অবকাঠামোর ক্ষতিপূরণ বাবদ ১৫ লক্ষ ৬৮ হাজার ৮১৩ টাকার চেক প্রদান করা হয়। চেক হস্তান্তরের সময় সম্মানিত জেলা প্রশাসক তাঁদের জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হন যে, তাঁরা এ চেক গ্রহণের জন্য কোন কর্মকর্তা বা কর্মচারীকে কোন ধরণের আর্থিক সুবিধা প্রদান করেননি।
জমি অধিগ্রহণের ক্ষতিগ্রস্ত মালিকদের স্বচ্ছতার সাথে চেক প্রদান নিশ্চিত করতে সম্মানিত জেলা প্রশাসক এ উদ্যোগ গ্রহণ করেছেন। এ ছাড়া পরবর্তীতে প্রকল্প এলাকায় সরেজমিনে গিয়ে চেক হস্তান্তর করার জন্যও তিনি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের নির্দেশনা প্রদান করেছেন।
উল্লেখ করা যেতে কালুখালী উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে প্রবেশের রাস্তা ও গাড়ি পার্কিং নির্মাণ প্রকল্পের জন্য কালুখালী উপজেলার ৩০৮ নং রতনদিয়া মৌজার ০.০১৪২ একর জমি ০৮/২০১৭-১৮ নং এলএ কেসমূলে অধিগ্রহণ করা হয়েছে। উক্ত প্রকল্পের জন্য বরাদ্দ ছিল ৪৪ লক্ষ ১৫ হাজার ২৪৬ টাকা। এ পর্যন্ত ৩ জন ক্ষতিগ্রস্ত জমির মালিককে চেকমূলে ক্ষতিপূরণের টাকা প্রদান করা হয়েছে। এ প্রকল্পে আরও ১ জন ক্ষতিগ্রস্ত জমির মালিক তাঁদের জমি ও অবকাঠামোর ক্ষতিপূরণের অর্থ পাবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































