১৩ মামলার আসামি রাজবাড়ীর কল্যানপুরের সোহাগ ইয়াবাসহ গ্রেপ্তার
- Update Time : ১১:০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪
- / ৫১৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে ১৩টি মামলার আসামি সোহাগ ব্যাপারী (৩৪) এবং তার সহযোগি আলামিন মল্লিক (৩০) কে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে। গত শনিবার রাত ১০টার দিকে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যানপুর গ্রামের নিজ বসত বাড়ী থেকে গ্রেপ্তার করেছে। সোহাগ ব্যাপারীর বাবার নাম খোকন ব্যাপারী এবং অপর আসামি আলামিন মল্লিক একই ইউনিয়নের দক্ষিণ পূর্ব আলীপুর গ্রামের আব্দুল গফুর মল্লিকের ছেলে।
এঘটনায় আজ রবিবার সকালে রাজবাড়ী থানায় সোহাগ ও আলামিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই হুমায়ন রেজা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সোহাগ ব্যাপারীর বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। সে সময় সোহাগের কাছ থেকে ৩১ পিস এবং আলামিনের কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করার পাশাপাশি তদের দুই জনকেই গ্রেপ্তার করা হয়।
তিনি আরো বলেন, সিডিএমএস যাচাই করে দেখা যায় সোহাগের বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। সে একজন দুর্ধর্ষ আসামি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































