১৩ কেজি ওজনের পাঙ্গাসের দাম ১৬ হাজার –
- Update Time : ০৫:৩৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
- / ৫২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের অদুরের পদ্মা ও যমুনা নদীর মোহনায় ধরা পড়া ১৩ কেজি ওজনের এক পাঙ্গাস ১৬ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে।
মঙ্গলবার সকালে দৌলতদিয়া ফেরি ঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ মাছটি এক হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ১৬ হাজার ২৫০ টাকায় মাছটি কিনে নেন। এরঅাগে অাজ ভোর রাতে খালেক সরদার নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। এ সময় মাছটি একনজর দেখতে ৫ নং ফেরি ঘাট এলাকায় ভিড় করেন উৎসুক জনগণ।
ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, ভোরে রাতে পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেললে খালেক সরদার নামের এক জেলের জালে বড় এক পাঙ্গাস ধরা পড়ে। পরে মাছটি ওজন দিয়ে দেখা যায় পাঙ্গাসটি ওজন ১৩ কেজি। সকালে মাছটি ওই জেলে দৌলতদিয়া ঘাটের অাড়তে বিক্রি করতে অানলে তিনি এক হাজার ২৫০ টাকা কেজি দরে কিনে নেন। এখন একটু লাভের মাছটি বিক্রির জন্য ঢাকা সহ বিভিন্ন বড় বড় ব্যবসায়ীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করছেন। সীমিত লাভে মাছটি বিক্রি করবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































