হাবাসপুরে সম্মাননা ও অনুদান প্রদান –
- Update Time : ০৭:৩৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০১৯
- / ৬৮ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউপির হাবাসপুর জাগো সমাজ কল্যাণ সংগঠন দির্ঘদিন ধরে শিক্ষার্থীদের নিয়ে নানা উণœয়ন মূলক কর্মসূচী পালন করে আসছে। ”শিক্ষায় ও ঐক্যে সমাজ গঠনের অঙ্গীকার” প্রতিপাদ্যকে ধারণ করে এগিয়ে চলছে জাগো সমাজ কল্যাণ সংগঠন।
ঈদের ৩য় দিন বুধবার হাবাসপুর ড.কাজী মোতাহার হোসেন কলেজ’র সম্মেলন কক্ষে জাগো সমাজ কল্যাণ সংগঠন হাবাসপুর’র আয়োজনে সদস্য সম্মাননা ও শিক্ষার্থী স্বাবলম্বী কর্মসূচীর মাধ্যমে অনুদান প্রদান অনুষ্ঠিত হয়েছে। জাগোর অন্যতম সিনিয়র সদস্য মোঃ ওবায়দুর রহমানের সভাপতিত্বে ও অন্যতম সদস্য শাহীন আলম এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট’র সাবেক মহা পরিচালক ড.এম. এ মাজেদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচীব আব্দুল হামিদ,বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিনুল হক পাকু,ফ্রেন্ডস নিউওয়্যার এন্ড এক্সেসরিজ লিঃ ম্যানেজিং ডিরেক্টর মোঃ ইমরান হোসাইন,ভোর্ডএর সাবেক পরিচালক আব্দুর রাজ্জাক,ব্র্যাকের কর্মকর্তা আকমল হোসেন,ভোর্ড পরিচালক সজল কুমার সাহা,মোশারফ গ্রুপের ডিজিএম আকতার হোসেন টিপু,জাগো’র অন্যতম সদস্য এ্যাড.মোঃ মানিক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে একটি করে ছাগল ক্রয়ের জন্য ৫ হাজার করে প্রদান করেন একই সাথে সংগঠনের সিনিয়ন সদস্যদের সম্মাননা স্বারক প্রদান ও স্মৃতি স্বারক প্রদান করা হয়। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শিক্ষার্থী জেসমিন আক্তার।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































