হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হলেন রাজবাড়ীর কৃতি সন্তান এসএম কুদ্দুস জামান –
- Update Time : ০৮:৫৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মে ২০১৮
- / ১৪৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ঢাকা জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত রাজবাড়ীর কৃতি সন্তান এস এম কুদ্দুস জামান বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন।
গত ৩০ মে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সংবিধানের ৯৮ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এ নিয়োগ প্রদান করেছেন। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এর আইন ও বিচার বিভাগ, বিচার শাখা-৪ থেকে আইন সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানান হয়।
নব নিযুক্ত অতিরিক্ত বিচারপতি এস এম কুদ্দুস জামান ১৯৮৪ সালের ২২ ফেব্রুয়ারী বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে যোগদান করেন। তিনি প্রথমে খুলনার পাইকগাছা সহকারী জজ হিসেবে যোগদান করেন। চাকুরী জীবনে বিভিন্ন জেলায় সুনামের সাথে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে তিনি আইন কমিশনে যোগদান করেন।
তিনি বিচার ব্যবস্থা পুনর্গঠনে ১৯৯১ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত পূর্ব তিমুরে এবং ২০০৬-২০১১ সাল পর্যন্ত সুদানে প্রেষণে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি জেলা জজ হিসেবে পদোন্নতি পেয়ে ২০১২ সালে বাংলাদেশ সুপ্রীম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির বিশেষ কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। পরবর্তীতে ২০১৪-২০১৫ সালে তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্টের রেজিষ্টার হিসেবে দায়িত্ব পালন করেন।
বিচারপতি হিসেবে নিয়োগ লাভের পূর্ব পর্যন্ত এস এম কুদ্দুস জামান ঢাকার জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন। এস এম কুদ্দুস জামান রাজবাড়ী শহরের ভবানীপুর এলাকার মরহুম হামিজ উদ্দিন সেখের পুত্র।
এদিকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জারীকৃত ওই প্রজ্ঞাপনে অতিরিক্ত বিচারক হিসেবে আরও নিয়োগ প্রাপ্তরা হলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য সাবেক জেলা জজ মোঃ আবু আহমেদ জমাদার, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, নরসিংদীর জেলা ও দায়রা জজ ফাতেমা নজীব, ঢাকা মহানগর দায়রা জজ মোঃ কামরুল হোসেন মোল্লা, ঢাকার বিভাগীয় বিশেষ জজ মোঃ আতোয়ার রহমান, সুপ্রীম কোর্টের এ্যাডভোকেট এস.এম. আব্দুল মবিন, ডেপুটি এটর্নি জেনারেল খিজির হায়াত, শশাংক শেখর সরকার, সুপ্রীম কোর্টের এ্যাডভোকেট মোহাম্মদ আলী, মহিউদ্দিন শামীম, মোঃ রিয়াজ উদ্দিন খান, মোঃ খায়রুল আলম, ডেপুটি এটর্নি জেনারেল এস.এম মনিরুজ্জামান, সুপ্রীম কোর্টের এ্যাডভোকেট আহমেদ সোহেল, ডেপুটি এটর্নি জেনারেল সরদার মোঃ রাশেদ জাহাঙ্গীর ও খোন্দকার দিলীরুজ্জামান এবং সুপ্রীম কোর্টের এ্যাডভোকেট ডঃ কে,এম হাফিজুল আলম। জানা গেছে, আজ বৃহস্পতিবার অপরাহ্নে নব নিযুক্ত বিচারপতিগণ শপথ গ্রহণ করবেন।
নব নিযুক্ত বিচারপতি কুদ্দুস জামানকে রাজবাড়ীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অভিনন্দন
ঢাকা জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত রাজবাড়ীর কৃতি সন্তান এস এম কুদ্দুস জামান বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ায় রাজবাড়ীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।
বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন, রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি কাজী ইরাদত আলী, রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি এ্যাডঃ শফিকুল আযম মামুন ও সাধারন সম্পাদক এ্যাডঃ খন্দকার হাবিবুর রহমান বাচ্চু, রাজবাড়ী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাডঃ গণেশ নারায়ণ চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, রাজবাড়ীর পাবলিক প্রসিকিউটর এ্যাডঃ মোঃ উজির আলী সেখ, রাজবাড়ীর সরকারী কৌশুলী এ্যাডঃ মোঃ আনোয়ার হোসেন, রাজবাড়ী জেলা নারী ও শিশু ট্রাইব্যুনালের পিপি এ্যাডঃ উমা সেন, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ খান মোঃ জহুরুল হক, রাজবাড়ী রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক ডাঃ পারিজাত কুমার পাল, রাজবাড়ী রোটারী ক্লাবের প্রাক্তন সভাপতি মোঃ আলাউদ্দিন, জেলার সবচেয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাজবাড়ী বার্তা ডট কম সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































