হত্যা মামলার রায়ে ২ ভাইয়ের যাবজ্জীবন,১ ভাইয়ের ১ বছরের কারাদন্ড –
- Update Time : ১১:২৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০১৯
- / ৭১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে হত্যা মামলার রায়ে দুই ভাইয়ের যাবজ্জীবন, এক ভাইয়ের এক বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে। আজ রবিবার দুপুরে এ রায় প্রদান করেন, রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাসুদ কবির।
দন্ডপ্রাপ্তরা হলো, রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের কামালপুর গ্রামের ইসমাইল সরদারের ছেলে ছালাম সরদার, রজব সরদার ও আলেক সরদার।
মামলা সূত্রে জানাগেছে, ২০০৩ সালের ৪ মে সন্ধ্যা রাতে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের কামালপুর গ্রামে তুরমুজ ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল পাশ^বর্তী সমশপুর গ্রামের হাকিম উদ্দিন মোল্লা ওরফে আকি ড্রাইভারের ছেলে আরিফ মোল্লা (২০) ও তার প্রতিবেশি চাচাতো ভাই জাকির হোসেন রিন্টু যাচ্ছিল। সে সময় আসামিরা তাদের তরমুজ ক্ষেতে অবস্থান করছিলো। ওই সময় তারা আরিফ ও জাকিরের চোখে টর্চ লাইটের আলো ফেলে। এতে উভয় পক্ষ বিতর্কে জড়িয়ে পরে। এক পর্যায়ে দন্ডপ্রাপ্তরা আরিফ ও জাকিরকে বেধরক মারপিট করে। এতে আরিফ মারাতœক ভাবে আহত হয়। পরবর্তীতে চিকিৎসাধিন অবস্থায় আরিফের মৃত্যু হয়। এ ঘটনার তিন দিন পর ওই তিন ভাইকে আসামি করে রাজবাড়ী থানায় মামলা একটি হত্যা মামলা দায়ের করা হয়। এ মামলার দীর্ঘ স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালত ছালাম সরদার ও রজব সরদারকে যাবজ্জীবন কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ড এবং অপর ভাই আলেক সরদারকে এক বছরের কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদন্ড প্রদান করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































