স্রোত ও নাব্যতা সংকটে দৌলতদিয়ায় পন্যবাহি ট্রাকের সারি –
- Update Time : ১০:২২:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
- / ৬৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
তীব্র স্রোত ও নাব্য সংকটের কারণে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে সিরিয়ালে অাটকা পড়েছে প্রায় ৩ শতাধিক পন্যবাহি ট্রাক।
এছাড়া যান্ত্রিক ত্রুটির কারণে ৩টি ফেরি বিকল থাকায় বর্তমানে এরুটে চলছে ছোট বড় ১৫টি ফেরি।
এতে দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের প্রায় শতাধিক ও ঘাট থেকে ১৩ কিঃমিঃ দুরে গোয়ালন্দ মোড়ের রাজবাড়ী-কুষ্টিয়া অাঞ্চলিক মহাসড়কে প্রায় দুই শতাধিক পন্যবাহি ট্রাক আটকা রয়েছে। তবে সিরিয়ালে থাকতে হচ্ছে না যাত্রীবাহি পরিবহন ও ছোট গাড়িকে।
জানা যায়, নদীর পানি কমতে থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের পদ্মা নদীতে তীব্র স্রোত দেখা দিয়েছে। এছাড়া পাটুরিয়া ঘাট এলাকায় নাব্যতার কারণে চলছে ড্রেজিং কার্যক্রম ও মেরামত জনিত কারণে বন্ধ রয়েছে ৩ টি ফেরি। ফলে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। নদী পারাপারে ফেরি গুলোর সময় লাগছে অাগের তুলনায় দ্বিগুন এবং কমে গেছে ফেরির ট্রিপের সংখ্যা। যার কারণে দৌলতদিয়া প্রান্তে সিরিয়াল তৈরি হচ্ছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মোঃ মাহাবুব হোসেন জানান, এই নৌরুটে বর্তমানে ছোট বড় ১৫টি ফেরি চলাচল করছে এবং ৩টির মেরামত চলছে। স্রোত ও নাব্য সংকটে এরুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দৌলতদিয়া প্রান্তে কিছু ট্রাক সিরিয়ালে অাছে। তবে যাত্রীবাহি পরিবহন ও ছোট গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































