স্বামীর ৮ বছরের কারাদন্ড দিলো আদালত –
- Update Time : ১০:৩৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০
- / ৫০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
এক লাখ টাকা যৌতুক না পেয়ে স্ত্রী হাসিনা খাতুন (৩৫) নামে র দু’পায়ে লোহার শেকল বেঁধে, লোহার পেরেকে আটকানোসহ নানা ধরণে অমানুষিক নির্যাতনের অভিযোগে স্বামী আইয়ুব আলী মোল্লা (৪০) কে ৮ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন। সেই সাথে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড প্রদান করা হয়।আজ মঙ্গলবার দুপুরে এ রায় দেন রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ শারমিন নিগার। আদালত সূত্রে জানাগেছে, জেলার বালিয়াকান্দি উপজেলার খামার মাগুরা গ্রামের মৃত মান্নান মোল্লা মোহনের ছেলে আইয়ুব আলী মোল্লা বিয়ের ৬ মাস না গড়াতেই স্ত্রী হাসিনার কাছে এক লাখ টাকা যৌতুক দাবী করে। সে যৌতুক এনেদিতে অস্বীকার করলে হাসিনার উপর নেমে আসে অমানুষিক নির্যাতন। এর মধ্যের দু’পায়ে লোহার শেকল বেঁধে, লোহার পেরেকে আটকানো, লোহার রড দিয়ে পেটানো, ক্ষতের সৃষ্টি করা, নিতম্বসহ ক্ষতের স্থানে ইনজেকশনে তুত মিশ্রিত পানি ভরে তা প্রায়োগ করতো। এমনি অবস্থায় গত ২০১৮ সালের ২২ আগষ্ট দুপুরে হাসিনাকে উদ্ধার গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। দীর্ঘ দিন চিকিৎসা সেবা গ্রহণ করে। ওই মামলায় স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































