স্বামী হত্যার অভিযোগে স্ত্রী ও তার পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে রাজবাড়ী থানায় মামলা –
- Update Time : ১০:০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
- / ১২৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী ও তার পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে রাজবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে মঙ্গলবার এই মামলা থানায় রেকর্ড করা হয়েছে। মামলার বাদী হয়েছেন, নিহত স্বামী মোশারফ হোসেন (৫০)-এর বোন আলেয়া জামান।
মামলার আসামিরা হলো, নিহত মোশারফ হোসেন (৫০)-এর স্ত্রী মোছাঃ যুথি আক্তার (২১) ও তার পরকীয়া প্রেমিক, সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামের দেলোয়ার শেখের ছেলে মোঃ আরিফ শেখ (২৪)।
মামলার বাদীর অভিযোগ, তার ভাই মোশারফ হোসেন সদর উপজেলার দাদশী ইউনিয়নে দুইবারে নির্বাচিত ইউপি সদস্য ছিলেন। তিনি এলাকায় অধিক পরিচিত ও সুনামের সাথে জীবনযাপন করছিলেন। ২০১৩ সালের ৫ অক্টোবর যুথি আক্তারকে বিয়ে করে ঘর সংসার শুরু করেন। তবে যুঁথির চলাফেরা উৎশৃঙ্খলতায় অভস্থ হয়ে পড়েন। ফেসবুকের মাধ্যমে আরিফ শেখের সাথে সম্পর্ক গড়ে তোলে এবং বিদেশে গিয়ে সংসার পাতার পরিকল্পনা করে। সে অনুযায়ী মোশারফ হোসেনকে ফুসলিয়ে ও চাপ প্রয়োগ করে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয়। এরই মধ্যে যুঁথির সন্তান তাদের পরকীয়ার বিষয়টি টের পায়, সে যাতে কাউকে প্রকাশ না করে তার জন্য হত্যার হুমকি দেয়। মোশারফ হোসেনের সাথে সংসার জীবনে থাকাকালীন গত ২৭ ফেব্রুয়ারী রাজবাড়ী আদালতের নোটারী পাবলিকের কার্যালয় থেকে পরকীয়া প্রেমিককে বিয়ে করে। গত ১৪ মার্চ ভোর রাতে হত্যা করে স্ট্রোক বলে চালিয়ে পোষ্ট মর্ডাম ছাড়াই দাফন করে। এ কারণে মামলাটি গ্রহণ করে জুডিশিয়াল তদন্ত দাবী জানান।
এলাকাবাসী জানান, গত ১৬ এপ্রিল সন্ধ্যায় প্রেমিক আরিফ শেখ যুঁথীর সাথে দেখা করতে আসলে গ্রামবাসীর সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদে একপর্যায় চাঞ্চল্যকর এ তথ্য বেরিয়ে আসে। যে নারী স্বামী ও মাছুম দু’টি শিশু রেখে স্বামী জীবিত থাকতেই বিয়ে করতে পারেন, তিনি সবই করতে পারেন।
বাদী পক্ষের আইনজীবি এ্যাড. লিয়াকত আলী বলেন, রাজবাড়ী ১নং আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কায়ছুন্নাহার সুরমার আদালতে মামলাটি দাখিল করা হয়েছে। পাশাপাশি ময়না তদন্ত করতে কবর থেকে লাশ উত্তোলনের জন্য আবেদন করা হয়েছে। আদালত রাজবাড়ী থানার ওসিকে মামলাটি রেকর্ড করার নির্দেশ দেন।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই বোরহান উদ্দিন বলেন, আদালতের নির্দেশে মামলাটি রাজবাড়ী থানায় রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































