স্বপ্নের রাজবাড়ীর চেয়ারম্যান চৈতী’র উদ্যোগে পানিবন্দি ও দরিদ্র সহস্রাধিক মানুষ পেলো খাবার –
- Update Time : ০৭:২০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
- / ৫৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর কন্যা ও মানবিক সংগঠন স্বপ্নের রাজবাড়ী’র চেয়ারম্যান কানিজ ফাতেমা চৈতীর উদ্যোগে জেলার গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকার পানিবন্দি ও করোনায় কর্মহীন হয়ে পরা দরিদ্র সহস্রাধিক মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে দীর্ঘ পদ্মা নদী পারি দিয়ে ট্রালযোগে গোয়ালন্দের দেবগ্রাম ইউনিয়নের রাখালগাছী ও ফুরশারহাট এলাকার ৫ শতাধিক পানিবন্দি মানুষের হাতে এই খাবার পৌছে দেয়া হয়েছে। রান্না করা খাবার পেয়ে খুশি হন রাজবাড়ীর মূল ভুখন্ড থেকে বিচ্ছিন্ন ওই জনপদের মানুষ। তারা এমপি কাজী কেরামত আলী ও তার মেয়ে কানিজ ফাতেমা চৈতীর জন্য দোয়াও করেন।
সে সময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, জেলা পরিষদ সদস্য ইউনুস মোল্লা, দৌলতদিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য আরশাদ হোসেন, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল, দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ন-আহবায়ক আজিজুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ পৌর ছাত্রলীগ নেতা ইমরান আহম্মেদ আকাশসহ অন্যান্যরা।
যদিও এর আগে দৌলতদিয়া, দেবগ্রাম, গোয়ালন্দ পৌরসভা ও উজানচার ইউনিয়নের ৬ শতাধিক মানুষের মাঝেও খাবার বিতরণ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































