স্বপ্নের রাজবাড়ী’র উদ্যোগে রাজবাড়ী সদর ইউএনও’র বিদায় সংবর্ধনা প্রদান –
- Update Time : ০২:৫৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
- / ৬৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
মানবিক সংগঠন স্বপ্নের রাজবাড়ী’র উদ্যোগে রবিবার দুপুরে সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফকে বদলী জনিত সংবর্ধনা প্রদান করা হয়েছে। তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এর কার্যালয় সৌদি আরবের শ্রমকল্যাণ উইংয়ের দ্বিতীয় সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
এ উপলক্ষে জেলা শহরের রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজ ক্যাম্পসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। “দৈনিক কালের কণ্ঠ শুভসংঘ”রাজবাড়ী জেলা শাখা সভাপতি ও রাজবাড়ী সরকারী কলেজের সহকারী অধ্যাপক সরোয়ার মোর্শেদ খান স্বপনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দীলিপ কুমার কর, জেলা সমাজ সেবা কর্মকর্তা রুবাইয়াত মোঃ ফেরদৌস, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফ, রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন, শুভসংঘ রাজবাড়ী জেলা শাখা সাধারণ রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজ সহকারী অধ্যাপক আব্দুর রশিদ মন্ডল, সঞ্চলানায় ছিলেন, স্বপ্নের রাজবাড়ী’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।
পরে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফকে বদলী জনিত সংবর্ধনা প্রদান করা হয়।
সে সময় শুভসংঘের উপদেষ্টা সহকারী অধ্যাপক মোহাম্মদ আশরাফ হোসেন খান, সহ-সভাপতি ও সেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, সহসভাপতি ও বরাট ভাকলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্পা প্রামাণিক, সহ-সাধারণ সম্পাদক ও সহকারী শিক্ষক হাফিজুর রহমান, স্বপ্নের রাজবাড়ী’র কোষাধ্যক্ষ উলফাত জাহান তরিসহ কলেজের অন্যান্যরা শিক্ষকরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































