স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় গোয়ালন্দে জাতীয় পার্টির দুই নেতাকে অব্যাহতি
- Update Time : ১০:১৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
- / ১৮০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হামিদুল হক বাবলু ও যুগ্ম প্রচার সম্পাদক মো. মনির হোসেনকে দলের সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ (রাজবাড়ী সদর-গোয়ালন্দ) আসনে নিজ দলের প্রার্থীর পরিবর্তে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় তাদেরকে অব্যাহতি দেয়া হয়।
সোমবার সন্ধ্যায় রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট খন্দকার হাবিবুর রহমান বাচ্চু ও সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান মোমিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান মোমিন বলেন, রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সভাপতি ও রাজবাড়ী-১ আসনের লাঙল প্রতীকের প্রার্থী অ্যাড. খন্দকার হাবিবুর রহমান বাচ্চুর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ না নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে এক জরুরি সভায় গোয়ালন্দ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হামিদুল হক বাবলু ও যুগ্ম প্রচার সম্পাদক মো. মনির হোসেনকে সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে গোয়ালন্দ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে। স্থায়ী অব্যাহতির জন্য জাতীয় পার্টির সুপারিশ কেন্দ্রে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































