স্কুল ভ্যানে বাসের ধাক্কা, গোয়ালন্দে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলো ১১ শিক্ষার্থী –
- Update Time : ১১:০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
- / ৫৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে সাইসাইন কলেজিয়েট স্কুলের ১১ ছাত্র-ছাত্রী আল্পের জন্য প্রাণে বেঁচে গেছে।
সোমবার দুপুর দেড় টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে তাদের বহনকারী স্কুল ভ্যানটিকে পিছন থেকে ধাক্কা দেয় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ‘প্রমতি’ নামক একটি লোকাল বাস। এতে ভ্যানটির পেছন দিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ধাক্কায় ১১ শিক্ষার্থীদের কয়েকজন হালকা জখম হয়। এ সময় তারা চরমভাবে আতংকিত হয়ে পড়ে।
স্থানীয়রা জানান, গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ডে অবস্থিত সাইন স্কুল হতে শিক্ষার্থী নিয়ে ভ্যানটি আস্তে আস্তে দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছিল। এ সময় পিছন থেকে দ্রুতগতিতে প্রমতি লোকাল বাসটি (নাম্বার ঢাকা মেট্রো -ব-০২-০৩২৯) এসে স্কুল ভ্যানটিকে ধাক্কা দেয়। তবে বড় ধরনের কোন হতাহতের ঘটনা ঘটেনি।
স্কুলের ভ্যানে থাকা ছাত্র মো. নাফিজুর রহমান বলেন, বাসটি আমাদের স্কুল ভ্যানটিকে ওভারটেক করতে গেলে বাসের সামনে হঠাৎ করে একটি মাইক্রোবাস এসে পড়ে। এ সময় কোন কিছু বুঝে ওঠার আগেই বাসটি আমাদের স্কুল ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।এতে ভ্যানটি উল্টে গেলে আমাদের কয়েকজনের হাত-পা কেঁটে-ছিলে যায়।
সাইসাইন কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মো. নুরতাজ আলম রবিন বলেন, আল্লাহুর রহমতে আজ অল্পের জন্য আমার ১১ জন ছাত্র-ছাত্রী দুর্ঘটনার হাত থেকে প্রাণে বেঁছে গেলো। ঢাকা খুলনা মহাসড়কটিতে বড় গাড়িগুলো বেপরোয়াভাবে চলাচল করার কারনে মাঝেমধ্যেই এ ধরনের দুর্ঘটনা ঘটে। ছোট গাড়িগকে তারা গাড়িই মনে করে না। দূর্ঘটনা এড়াতে তারা আগামিতে স্কুলভ্যান বাদ দিয়ে নতুন করে চার চাকার লেগুনা গাড়ির ব্যবস্থা করবেন বলে জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































