সৌদি ফেরত নারীর কাছে চাঁদা দাবী, পুরো টাকা না পেয়ে যৌন পীড়ন –
- Update Time : ১০:৩৫:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
- / ১২৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সৌদি আরব থেকে ফিরে আসা এক নারী (২৬)-এর কাছ থেকে দাবীকৃত চাঁদার পুরো টাকা না পেয়ে ওই নারীকে ধর্ষণের চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে ওই নারী বাদী হয়ে রবিবার সকালে সাব্বির হোসেন বাপ্পি (২৫) নামক এক দূর্বৃত্তের বিরুদ্ধে রাজবাড়ী থানায় মামলা দায়ের করেছে। পুলিশ বাপ্পিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। বাপ্পি রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের শাইলকাঠি গ্রামের ওবাইদুর রহমান মোল্লার ছেলে।
ওই নারী রাজবাড়ী বার্তা ডট কম কে জানিয়েছেন, ২ বছর সৌদি আরবে অবস্থান শেষে ৫ মাস পূর্বে তিনি তার বাবার বাড়ীতে ফিরে আসেন। গত ১৭ জানুয়ারী তার শিশু ছেলের ছিলো জন্মদিন। তিনি খানিকটা ঘটা করে ছেলের জন্মদিন পালন করেন। ওই অনুষ্ঠানের পর দিন ১৮ জানুয়ারী সকাল সাড়ে ৭টার দিকে আসে বাপ্পি। সে বলে “তুই সৌদি আরব থেকে ৫ মাস ধরে বাড়ী ফিরে এসেছিস, কিন্তু আমার সাথে দেখা করিস নাই, তোর বিরুদ্ধে অনেক অভিযোগ, তাই ২০ হাজার টাকা চাঁদা দিবি, চাঁদা দিলে তোর কোন সমস্যা হবে না।” ওই কথা শোনার পর তিনি বাপ্পিকে চাঁদার টাকা দেবার কথা অস্বীকার করেন। এতে বাপ্পি ক্ষিপ্ত হন এবং হত্যা করাসহ নানা রকম ভয়-ভীত প্রদর্শন করে। যে কারণে তিনি ঘর থেকে ৫ হাজার টাকা এনে বাপ্পির হাতে তুলে দেন। বাপ্পি ওই সময় বাকী ১৫ হাজার টাকা দাবী করে। ওই সময় তিনি বাকী টাকা দেবেন না বলে জানিয়ে দিয়ে বসত ঘরে প্রবেশ করেন। তার পিছু নিয়ে ওই ঘরে প্রবেশ করে দরোজা আটকিয়ে দিয়ে তার স্পর্শ কাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। তিনি চিৎকার করলে বাপ্পি দ্রুত সময়ের মধ্যে ঘরের দরোজা খুলে পালিয়ে যায়। পরবর্তীতে এলাকার লোকজন এলে তিনি তাদেরকে বিষয়টি জানান। তারা স্থানীয় ভাবে ঘটনার মিমাংশা করার কথাও বলেন। যে কারণে থানায় মামলা দায়ের করতে তার দেরি হয়েছে।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই মোঃ মাহবুবুল আলম রাজবাড়ী বার্তা ডট কম কে জানিয়েছেন, বাপ্পি এলাকার বখাটে। তাকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































