সোমবার খানখানাপুর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন, হবে ১৩ প্রার্থীর লড়াই –
- Update Time : ০৯:০০:১০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০
- / ৬৬ Time View

নজরুল ইসলাম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার ঐতিহ্যবাহী খানখানাপুর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।আগামী সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ কার্যক্রম চলবে। খানখানাপুর বাজার ব্যবসায়ী সমিতির মোট ৯৫৯ ভোটা যুদ্ধে লড়াই করবেন ১৩ জন প্রার্থী।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভাপতি পদে ৪জন, সহ-সভাপতি ৪ জন, সাধারন সম্পাদক পদে ২জন, সহ-সাধারন সম্পাদক পদে ৪জন, সাংগঠনিক সম্পাদক পদে ২জন,ক্রীড়া প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২ জন, সদস্য পদে ৭জন প্রার্থী ভোট যুদ্ধে লড়াই করবেন। ইতিমধ্যে কোষাধক্ষ্য পদে মো: মজনুর রহমান এক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্তিতায় নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে মো:মামুন অর রশিদ (মামুন), কার্ত্তিক চন্দ্র কুন্ডু, লুৎফর রহমান (বাবু), কাজী আ:গফুর, সহ-সভাপতি পদে মো:আদিল উদ্দিন দেওয়ান, আবু বক্কার ছিদ্দিক (বক্কার), মো:ছিদ্দিক মোল্লা, পরিমল পাল, সাধারন সম্পাদক পদে আ:লতিফ (লাল), ছাইফুজ্জামান সাগর, সহ-সাধারন সম্পাদক পদে মো:শাহাজান কাজী, ছিদ্দিক সরদার, শাহারিয়ার হাসান (ফারুক), শেরশাহ করিম (শোনা), সাংগঠনিক সম্পাদক পদে দিনেশ চন্দ্র কুন্ডু, রমেশ চন্দ্র কুন্ডু (করুনা), ক্রীড়া প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো: লুৎফর রহমান (লুতু), বাশিরুল ইসলাম (শাহিন)। এছাড়া সদস্য পদে কাজী শফিকুল ইসলাম (শফি), আতিয়ার রহমান (হাবি), মো:কালাম মোল্লা, মুঞ্জুর রহমান (মন্টু), মেহেদি আল মাহমুদ, মো:মমিন শেখ ও শ্যামল কুমার কুন্ডু। নির্বাচিত প্রার্থীগণ ৩ বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































