সুষ্ঠু-নিরোপেক্ষ নির্বাচন গোয়ালন্দবাসীকে উপহার দিবেন- এমপি কাজী কেরামত আলী –
- Update Time : ১১:০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০
- / ৮৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
আসন্ন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ উপ নির্বাচনে জনগণের ভোট কাটাকাটি না করার দাবি জানিয়েছেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী । আজ সোমবার গোয়ালন্দ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এ দাবি করেন।
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এমপি বলেন, আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত গোয়ালন্দ উপজেলা পরিষদ উপ নির্বাচন নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। এখানে সকল সরকারী কর্মকর্তা আছেন, তারা প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। আপনাদের উচিত হবে ফ্রি-ফেয়ার নির্বাচন করা। অনেক সময় দেখা যায় প্রিজাইডিং অফিসারদের প্রভাবিত করে ভোট কাটাকাটি করা হয়। আমি আশা করব এ ধরনের কোন কিছু যেন এখানে না হয়। বাইরে থেকে ভাড়াটে চরমপন্থীদের এনে যেন ভোট কাটাকাটি না করা হয়। নিরোপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে যেই নির্বাচিত হোক তিনিই চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। তাই আপনাদের প্রতি আমার আহবান একটি সুষ্ঠু-নিরোপেক্ষ নির্বাচন গোয়ালন্দবাসীকে উপহার দিবেন।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু’র সভাপতিত্বে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুন, গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল তায়াবীর, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন প্রমুখ।
উল্লেখ্য, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে উপজেলা আওয়ামীলীগের জৈষ্ঠ সহ সভাপতি মোস্তফা মুন্সি, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক নুরুল ইসলাম মন্ডল ও বিএনপি মনোনীত মাহবুব আলম শাহীন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে ৯১ হাজার ৬শ ৩৫ জন ভোটারের মধ্যে ৪৬ হাজার ২শ ৬৪ জন পুরুষ ও ৪৫ হাজার ৩শ ৭১ জন নারী ভোটার রয়েছে। গত বছর ২১ মার্চ গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হয়ে এবিএম নুরুল ইসলাম ১৭ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। এ কারণে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন হতে যাচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































