সুলতানপুরের ভূমিহীন পরিবার পেলো খাস জমি-
- Update Time : ০৯:৩৪:০০ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০১৯
- / ৫৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর সুলতানপুরে ভূমিহীন পরিবারের মধ্যে খাস জমি বিতরণ করা হয়েছে। রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলনে কক্ষে আজ বুধবার বিকালে অনুষ্ঠিত মাসিক রাজস্ব সভা ও খাসজমি বন্দোবস্ত কমিটির সভায় ওই বরাদ্দ দেওয়া হয়। সভায় সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের ভূমিহীন চারটি পরিবারের মাঝে বন্দোবস্ত প্রদান করা হয়েছে।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। উপস্থিত ছিলেন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শানজিদা শাহনাজসহ কমিটির অন্যান্য সদস্যরা। সভায় খাস জমি বন্দোবস্ত দেয়াসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী বলেন, নির্দিষ্ট কোন ইউনিয়নে নয়, হত দরিদ্র ভূমিহীনদের খুজে বের করে সম ভাবে প্রতিটি ইউনিয়নে খাস জমি প্রদান করতে হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়















































































































