সিগারেটের প্যাকেট থেকে হেরোইন উদ্ধার করলো রাজবাড়ীর ডিবি, গ্রেপ্তার ২ –
- Update Time : ০৬:১৬:৫১ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
- / ৭০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার সদস্যরা জেলা শহরের বিনোদপুর নতুন মাদ্রাসা এলাকায় অভিযান চালিয়ে দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় বুধবার সকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, জেলা শহরের বিনোদপুর নিউ কলোনি এলাকার মিজানুর শেখের ছেলে আব্বাস শেখ (৪৫) এবং কাবিল শেখের ছেলে মোঃ ইরাদত হোসেন (৪০)।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস জানিয়েছেন, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানের দিক নির্দেশনায় গোপন সংসাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে জেলা শহরের বিনোদপুর নতুন মাদ্রাসা এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা। সে সময় আব্বাস ও ইরাদতের কাছে থাকা সিগারেটের প্যাকেটের মধ্য থেকে ১১০ পুরিয়া হেরোইন উদ্ধার করার পাশাপাশি তাদের গ্রেপ্তার করা হয়।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































