সভাপতি নবাব, সম্পাদক খাইরুল- কালুখালীতে আ:লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত –
- Update Time : ০৬:৩১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
- / ৮২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালীতে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার সকাল ১১ টায় স্থানীয় রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক মাষ্টারের সভাপতিত্বে প্রথম পর্বের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী, সহ-সভাপতি এ্যাড.গণেশ নারায়ন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক এ্যাড.শফিকুল আজম মামুন, রাজবাড়ী জেলা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফি, পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুল মোরর্শেদ আরজ, কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, পাংশা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা প্রমুখ।
আলোচানা সভা শেষে ২য় পর্বে জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এর সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ইরাদত আলীর পরিচালনায় উপস্থিত কাউন্সিলদের প্রস্তাব সমর্থনের মাধ্যমে উপজেলার কালিকাপুর ইউপি চেয়ারম্যান আতিউর রহমান নবাবকে সভাপতি, জেলা পরিষদের সদস্য খাইরুল ইসলাম খায়েরকে সাধারন সম্পাদক নিবার্চিত করা হয়। ১নং সদস্য হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মাষ্টার, সার্জেন্ট (অব:) আকামত আলী মন্ডল এবং যুগ্ন সাধারন সম্পাদক জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মনজুর নাম ঘোষনা করা হয়।
এসময় এমপি জিল্লুল হাকিম নতুন কমিটিকে স্বাগত জানিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার পাশাপাশি আওয়ামীলীগকে আরো বেগবান করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































