পাংশা পৌর আ.লীগের কাউন্সিলে সভাপতি ওয়াজেদ মাষ্টার, সম্পাদক অতুর নির্বাচিত –
- Update Time : ০৮:১৮:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯
- / ৮৮ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল সোমবার পাংশা পৌর সভা চত্বরে অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিল অধিবেশনে পূনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন পাংশা পৌরসভার সাবেক মেয়র মোঃ ওয়াজেদ আলী মাষ্টার, ১নং সহ সভাপতি সাবেক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক দিপক কুমার কুন্ডু, এবং সাধারণ সম্পাদক পূনরায় নির্বাচিত হয়েছেন প্যানেল মেয়র আব্দুল ওদুদ সরদার অতুর।
প্রকাশ্যে উপস্থিত ডেলিগেট কাউন্সিলরদের উপস্থিতিতে পাংশা পৌর আওয়ামীলীগের সভাপতি পদে ওয়াজেদ আলী মাষ্টারের বিপক্ষে কোন প্রতিদ্বী প্রার্থী না থাকায় তাকে পূনরায় সভাপতি ঘোষনা করা হয়, এবং সাথে সাধারণ সম্পাদক পদে ওদুদ সরদার অতুর এর কোন প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় তাকে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়েছে। কাউন্সিল অধিবেশন জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে শুরু হয়। পাংশা পৌর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র মোঃ ওয়াজেদ আলী মাষ্টারের সভাপতিত্বে ও দিপক কুমার কুন্ডুর সঞ্চালনায় কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি।
প্রধান অতিথির বক্তব্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি বলেন, আমাদের এলাকায় এখনও কিছু সুদে কারবারিরা ঘুরে ফিরছে আপনারা কেউ ব্লাং চেক দিয়ে টাকা নিবেন না । প্রয়োজনে আপনারা ব্যাংক থেকে লোন নিবেন আমাদের সহযোগীতা লাগলে আমরা করব। আমাদের সন্তানরা যাতে মাদকের কবলে না পরে মাদক থেকে দুরে থাকতে হবে মাদক সমাজকে ধ্বংস করে দিচ্ছে। যারা রাজনিতিতে বিভেদ সৃষ্টি করবে তাদের ছেড়ে দেওয়া হবে না, আমরা এখন সকলেই ঐক্যবদ্ধ হয়ে রাজনিতি করছি, কেউ চালাকি করে চলে গেলে পার পাওয়ার সুযোগ থাকবে না। পাংশা পৌর সভার উন্নয়ন কাজের জন্য বরাদ্ধ দেওয়া হয়েছে উন্নয়ন হবে পয়নিস্কাশনের ব্যবস্থা করে নগরায়ন করা হবে আমাদের শহরকে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ.কে এম শফিকুল মোরর্শেদ আরুজ, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম ফটিক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ,উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস,পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিদুল ইসলাম মারুফসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































