সভাপতি আজিবর ও সম্পাদক শাখাওয়াত, মুলঘর ইউপি আ: লীগের কাউন্সিল অনুষ্ঠিত –
- Update Time : ০৮:১১:০৫ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯
- / ৮৮ Time View

রুবেলুর,ইমরান,আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
একাধিক প্রার্থী থাকায় ইউনিয়ন কাউন্সিলরদের ভোটের মাধ্যমে রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে।
কাউন্সিলদের ভোটের মাধ্যমে (দেয়াল ঘড়ি) প্রতীক নিয়ে ৮৪ ভোট পেয়ে মোঃ আজিবর রহমান সভাপতি ও (গরুর গাড়ি) প্রতীক নিয়ে ১০৫ ভোট পেয়ে মোঃ শাখাওয়াত হোসেন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ বুধবার বিকালে মুলঘর উচ্চ বিদ্যালয়ে এ কাউন্সিলের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন ও গনানা শেষে ফলাফল ঘোষনা করেন, সদর আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলী খান।
এ সময় আগামী ৭ দিনের মধ্যে নব-নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদককে ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সস্পাদক ে ্যাডঃ সফিকুল আজম মামুন, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার পাল, জেলা আওয়ামী লীগ নেতা নুর মোহাম্মদ ভ্ইূয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ মোঃ ওহিদুজ্জামান, দপ্তর সম্পাদক কাউসার উল ফেরদৌস, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফি প্রমূখ।
ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রতিদ্বন্দীতা করে সভাপতি পদে মোঃ আজিবর রহমান (দেয়াল ঘড়ি) ৮৪, মোঃ এসএম হিরু (চেয়ার) ৪৩, আব্দুস সালাম শেখ (রিকসা) ৬৩, ও বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম (দোয়াত কলম) প্রতীক নিয়ে পান ৩২ ভোট এবং সাধারন সম্পাদক পদে মোঃ সাখাওয়াত হোসেন (গরুর গাড়ি) ১০৫, মোঃ আবু নাছির শেখ (মাছ) ৬০, মোঃ রজমান হাজারী (ফুটবল) ১৫ ও মোঃ মনিরুজ্জামান অশ্রু মেম্বর (আম) প্রতীক নিয়ে পান ৪৫ ভোট।
এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত এতে ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































