সংসদ নির্বাচনে রাজবাড়ীর সবশ্রেনী পেশার মানুষের সহযোগিতা কামনা করলেন রিটার্নিং অফিসার –
- Update Time : ১০:১৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮
- / ৭৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ইতোমধ্যে সকল দল অংশগ্রহন করেছে। অংশগ্রহন মূলক নির্বাচনটি যেন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে নজর দিতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সকল জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেন।
যে কোন মূল্যে কোন ধরনের সহিংসতা বরদাস্ত করা যাবেনা তা হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। তাই সুষ্ঠু-সুন্দও ও অংশগ্রহণ মূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষে জেলার সবশ্রেনী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
আজ সোমবার সকালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় তিনি এসব কথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বকস, এলজিইডি নির্বাহী প্রকৌশলী খান এ শামীম, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কেবিএম সাদ্দাম হোসেন, পাঁচ উপজেলা সহকারী রিটার্নিং ও নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানরা বক্তব্য রাখেন। এ সময় জেলার সকল সরকারী ও বে-সরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষে সব ধরনের পদক্ষেপ গ্রহনে জেলা প্রশাসন ও জেলা রিটার্নিং কমকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সহযোগীতা করবেন বলে জানান।
এর আগে-জেলার উন্নয়ন সমন্বয় সভায় পানি উন্নয়ন বোর্ডের নতুন সাড়ে চার কিলোমিটার এলাকার ৩শত ৪২কোটি টাকার শহর রক্ষা বাঁধের কাজ বর্ষা মৌসুমের আগেই শেষ করতে এবং সড়ক ও জনপথের ৩শত ৯৫কোটি টাকার কাজ দ্রুত বা¯তবায়ন সহ অরক্ষিত বধ্য ভূমি সংস্কারের আলোচনা তুলে ধরা হয় এবং দ্রুত এ কাজ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল দপ্তরের প্রধানদের নির্দেশনা প্রধান করেন।
সভা শেষে- অতিথিদের মাঝে পদ্মা কন্যা রাজবাড়ী ব্র্যান্ড লোগো সম্বলিত মগ উপহার দেন জেলা প্রশাসক।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































