সংরক্ষিত মহিলা আসনের এমপি সালমা চৌধুরী রুমা করোনায় আক্রান্ত –
- Update Time : ১২:২১:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০
- / ১১০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সংরক্ষিত মহিলা আসনের এমপি ও রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি এ্যাডঃ ওয়াজেদ আলী চৌধুরীর মেয়ে সালমা চৌধুরী রুমা করোনায় আক্রান্ত হয়েছেন। তাকে সোমবার সকালে রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।
সালমা চৌধুরী রুমা এমপির ব্যক্তিগত সহকারী লালন সরদার জানান, হালকা জ্বর থাকায় গত ২৮ জুলাই এমপি সালমা চৌধুরী রুমার নমুনা সংগ্রহ করা হয়। ওই সময় থেকে তিনি হোম কোয়ারেনন্টিনে ছিলেন। তবে গত রবিবার রাতে তার করোনা পজেটিভ আসার সংবাদ জানানো হয় জেলা স্বাস্থ্য বিভাগ থেকে। সোমবার সকালে তার শ্বাস কষ্ট বেড়ে যায়। ফলে তাকে রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়।
রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটের ইনচার্জ সিনিয়র নার্স আব্দুল্লাহ আল মামুন জানান, এমপি সালমা চৌধুরী রুমার স্বাস কষ্ট বৃদ্ধি পেয়েছে। যে কারণে তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































