সংরক্ষিত আসনের এমপি হিসেবে শপথ নিলেন রাজবাড়ীর রুমা –
- Update Time : ০৯:২৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০১৯
- / ৮৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা ৩৩৪ নম্বর আসনের সদস্য হিসেবে শপথ নিয়েছেন রাজবাড়ীর মেয়ে সালমা চৌধুরী রুমা। গত বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ের তার শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রুমা আওয়ামীলীগের প্রার্থী হিসেবে গত ৪ আগস্ট বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। যদিও আগামী ১৮ আগস্ট ওই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিলো।
জানাগেছে, ফরিদপুরের সংরক্ষিত মহিলার আসনের এমপি রুশেমা বেগম গত ১০ জুলাই মারা যান। ফলে তার আসনটি শূন্য হয়। ওই আসনে গত ১৯ জুলাই আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন যাওয়ার আগে মনোনয়নের বিষয়টি চূড়ান্ত করে যান। সে অনুযায়ী দলীয় ভাবে সালমা চৌধুরী রুমাকে দলীয় মনোনয়নের চিঠি প্রদান করা হয়।
রুমার ভাই গোলাম মোস্তফা চৌধুরী রন্টু জানান, তাদের বাবা মরহুম ওয়াজেদ চৌধুরী রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-১ আসনের এমপি ছিলেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর দলকে সংগঠিত করতে শক্তিশালী ভূমিকা পালন করেন তিনি। তিনি বঙ্গবন্ধুর সঙ্গে রাজনীতি করেছেন। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনের সময় বঙ্গবন্ধু রাজবাড়ীতে অবস্থান করেন এবং টানা ১৫ দিন প্রার্থী ওয়াজেদ আলী চৌধুরীর পক্ষে বাইসাইকেল চালিয়ে রাজবাড়ীর ওলিগলিতে ভোট চান। সালমা চৌধুরী রাজবাড়ী জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































