শেষ হলো রাজবাড়ীতে শুটিং হওয়া চলচ্চিত্র ‘The Time Wait For None’ এর নির্মাণ কাজ –
- Update Time : ০৪:৫৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
- / ৭৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
অবশেষে শুটিং শেষ হলো বহুল আলোচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘The Time Wait For None’ এর কাজ।গেল ৩১ অক্টোবর রাজবাড়ী জেলায় শেষ হয়েছে এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিংয়ের কাজ। মাহবুবুর রহমান শোভন এর কাহিনি,চিত্রনাট্য ও পরিচালনায় রাজবাড়ী জেলা শহর এবং শহরের আশেপাশের এলাকার বিভিন্ন স্থানে এই চলচ্চিত্রের শুটিং হয়।
নির্মাতা মাহবুবুর রহমান শোভন তাঁর ‘The Time Wait For None’ ছবিটি সম্পর্কে বলেন, ‘আমার তৃতীয় চলচ্চিত্র এটি। অনেক আবেগ জড়িয়ে। মূলত কাজটি করা হয়েছে ফেস্টিভ্যালের জন্যে আমরা দেশ এবং দেশের বাহিরের সব গুলা ফেস্টিভ্যালে দিবো কাজটি এবং আমাদের মূল চিন্তাভাবনা হচ্ছে, পৃথিবীর সব থেকে বড় সিনেমা উৎসবের একটা জায়গা করে নেয়া। ছবিটির শুটিং শেষ করতে পেরে বেশ উচ্ছ্বসিত নির্মাতা। তিনি বলেন, ‘ শুটিং শেষ করতে পারলাম এটাই খুশির খবর। এখন ডাবিং এডিটিং অন্যান্য কাজ শেষ করে ঠিকঠাক মতো দর্শকের সামনে হাজির করতে চাই সিনেমাটা। যেটুকু শুট করতে পেরেছি তাতে আমি আনন্দিত। আমার পুরো ইউনিট দরদ দিয়ে কাজটা করেছে।’
সিনেমায় মূল অভিনেতা কাওসার আহম্মেদ রিপন বলেন, ‘গল্পটি ভালো লেগেছে বলেই কাজ করা। এক সময় মানুষের জীবনে নানান সমস্যা হয়ে থাকে আবার এক সময় সব সমস্যা পেরিয়ে মানুষ আবার নতুন করে বাঁচতে শুরু করে, কিন্তু আগের সময় এবং পরের সময়ের মূল্য টা আমরা কেউই দিতে চাই না কিন্তু আগে এবং পরের সময়ের মাঝখানে যে সময়টা ছিলো সেই সময়ে মানুষের অজান্তেই অনেককিছু ঘটে যায় যেটা আমাদের জানার বাইরে। আমার ডিরেক্টর সেই না-জানা গল্পটাই জানতে চায়। গতো ৩০-৩১ অক্টোবর রাজবাড়ী জেলার শহর জুড়ে এবং শহরের আসেপাশের এলাকায় শুটিংয়ের কাজ হয়েছে৷ নির্মাতা মাহবুবুর রহমান শোভনের এসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে ছিলেন মো: সজিব হোসেন। ‘The Time Wait For None’ ছবিতে আরও অভিনয় করেছেন সেজুতি শ্রেয়া দৃষ্টি, রুমা পারভিন, তৌহিদ ইসলাম প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































