শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নাই -রাজবাড়ীতে শিক্ষা প্রতিমন্ত্রী –
- Update Time : ১০:২৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮
- / ৫৫ Time View
রুবেলুর, ইমরান, টুটুল, রাজবাড়ী বার্তা ডট কম :
শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী বলেছেন, “এমপি মন্ত্রী হলাম এটা বড় কথা না। সবচেয়ে বড় কথা আমি একজন মানুষ। মানুষ হিসেবে মানুষের সাথে ভাল আচরণ করা এটাই মানুষের ধর্ম। এ জন্য কাউকে ছোট করে দেখার সুযোগ নাই।
সোমবার বিকালে রাজবাড়ী জেলা শহরের বিবেককানন্দ পল্লীর অসহায়, দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাজী কেরামত আলী বলেন, আপনারা আগে যেমন আমার কাছে ভালবাসার পাত্র ছিলেন এখনো আছেন। আগামীদিনের জন্য শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নাই, তাই আপনারা শেখ হাসিনা সরকারের নৌকা প্রতিকে ভোট দিবেন। আপনাদের মন্দীরের জন্য ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং সংগঠনের যে ঘর আছে সে ঘরের জন্য একটা আবেদন পত্র দিলে আমি ব্যবস্থা নিব।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রীর সহ-ধর্মীনি রেবেকা সুলতান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, রাজবাড়ী জেলা শাখার হরিজন ঐক্য পরিষদের সভাপতি রবি লাল দত্ত, সাধারন সম্পাদক মিলন হেলা, সাংগঠনিক সম্পাদক নরেশ বাবু, কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ সুজন প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































