শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে আঃলীগের আলোচনা ও দোয়া মাহফিল –
- Update Time : ০৯:৫৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
- / ৮৩ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে অালোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী অাওয়ামী লীগের উদ্দ্যোগে দলীয় কার্যালয়ে এক অালোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা অাওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ অাসনের এমপি কাজী কেরামত অালী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা অাওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত অালী।
জেলা অাওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ্যোডঃ সফিকুল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা অাওয়ামী লীগের সহ-সভাপতি ফকির অাব্দুল জব্বার, ্যোডঃ গণেশ নারায়ন চৌধুরী, মহম্মদ অালী চৌধুরী, হেদায়েত অালী সোহরাব, যুগ্ম সম্পাদক ্যোডঃ সফিকুল অাজম মামুন, ্যোডঃ রফিকুল ইসলাম, পৌর অাওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফি।
অালোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
বক্তরা বলেন, অাগষ্ট মাস অাওয়ামী লীগের যেমন শোকের, তেমনি অানন্দের। এ মাসে বঙ্গবন্ধুসহ তার পরিবার ও অাওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। তখন জামার্নিতে থাকার কারণে বঙ্গ কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বেঁচে যায়। এ মাসে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা, শেখ কামাল জন্ম গ্রহন করে। তাই অানন্দ ও দুঃখের মধ্য দিয়ে অাগষ্ট মাস অতিবাহিত করে অাওয়ামী লীগ। শেখ কামাল মুক্তিযুদ্ধ, সংস্কৃতি, খেলাধুলা, শিক্ষা, রাজনৈতিকসহ বিভিন্ন প্রতিভার অধিকারী ছিলেন। মাত্র ২৬ বছর বয়সে তাকে জীবন দিতে হয়। বঙ্গবন্ধুর সন্তান হয়েও তার মধ্যে কোন অহংকার ছিলো না। দেশকে ভালবেসেই নিজের পরিচয় গোপন করে ভারতে যুদ্ধের জন্য ট্রেনিংয়ে যান। বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার মাত্র ৩ দিন পর ১৮ অাগষ্ট রাজবাড়ীর গণমানুষের নেতা এমপি কাজী কেরামত অালী ও জেলা অাওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত অালীর বাবা গণমানুষের নেতা কাজী হেদায়েত হোসেনকে হত্যা করে দূর্বৃত্তরা।
রাজবাড়ী জেলা অাওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত অালী বলেন, অাজ শেখ কামাল বেঁচে থাকলে অনেক কিছুর পরবির্তন হতো। এ মাস বাঙ্গালি জাতির বেদনার মাস। স্বাধীনতার বিপক্ষের শক্তি বিএনপি জামায়াত সব সময় ষড়যন্ত্র করে অাসেছে। সেই শক্তিই ১৯৭৫ সালের ১৫ অাগষ্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের হত্যা করেছে। তারপরও সকল ষড়যন্ত্র উপেক্ষা করে অাজ শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বর্তমানে করোনা মহামারি চলছে। যা থেকে দেশ বাসিকে বাঁচাতে অাপ্রান চেষ্টা চালাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশে সকলকে করোনার ভ্যাকসিন দেবার জন্য কাজ করছে অাওয়ামী লীগ। ভ্যাকসিন নেয়া ও অসহায়দের সেবার জন্যও কাজ চলছে। এ মাসের ১৮ তারিখে তার বাবা কাজী হেদায়েত হোসেনকেউ হত্যা করা হয়েছে। অাল্লাহ তাদের সবাইকে বেহস্ত নসিব করুন।
তিনি অারও বলেন, করোনায় একটি মানুষও যেন মারা না যায়, সে জন্য তারা খাবার, নগদ অর্থ, এম্বুলেন্স ও অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে করোনায় জেলা ও উপজেলার বেশ কয়েকজন নেতাকে হারিয়েছেন। এ মহামারি থেকে মুক্তির জন্য সবার সম্মেলিত সহযোগিতা প্রয়োজন। এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
এমপি কাজী কেরামত অালী বলেন, রাষ্ট্রীয় ভাবে এবার প্রথম শেখ কামালের জন্মবার্ষিকী পালিত হচ্ছে। একজন রাষ্ট্রপতির সন্তান হয়েও তিনি সবার সঙ্গে বিনয়ের কথা বলতেন। তিনি মুক্তিযুদ্ধের সংগঠক, ক্রীড়াবিদসহ অনেক প্রতিভার অধিকারী ছিলেন। তার জীবন দর্শন থেকে নতুন প্রজন্মের অনেক কিছু শেখার অাছে। অাগামী ৮ অাগষ্ট শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিবের জন্মদিন। অাজ শেখ হাসিনা দেশ চালাচ্ছেন। শেখ কামাল, শেখ রাসেল বেঁচে থাকলে দেশ অারও এগিয়ে যেতো। এ মাসে যারা শহীদ হয়েছে, তাদের প্রত্যেকে অাল্লাহ বেহস্ত নসিব করবে।
তিনি অারও বলেন, করোনা নিয়ে কেউ অবহেলা করবেন না। যারা ভ্যাকসিন নেন নাই। তারা দ্রুত ভ্যাকসিন নিয়ে নেবেন। এখন অার দেশে ভ্যাকসিনের কোন সংকট নাই। দেশে অনেকে করোনায় যারা মারা গেছে, তাদের সবার জন্য দোয়া ও সুস্থ্যতা কামনা করেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































