শিবালয়ে রাজবাড়ীর রাবেয়া পরিবহনের সাথে ট্রাকের সংঘর্ষ, নিহত ২, আহত ২০-
- Update Time : ০৮:০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯
- / ৯২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
মানিকগঞ্জের শিবালয়ে রাবেয়া পরিবহনের বাসের সাথে পেঁয়াজ বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয়েছে। সংঘর্ষে ট্রাক চালক অজ্ঞাত (৪৫) ও বাস যাত্রী অজ্ঞাত (৪০) দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো কমপক্ষে ২০ জন বাস যাত্রী আহত হয়েছে। ঘটনাটি শুক্রবার বিকেলের। ঢাকা-আরিচা মহাসড়কের উপজেলার মুশুরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় সড়কে দেড় ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনচার্জ ইয়ামিন-উদ-দৌলা জানান, বিকেল ৫টার দিকে পাটুরিয়াগামী রাবেয়া পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা পেঁয়াজ বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক মারা যায় এবং গুরুতর আহত আরেক জন বাস যাত্রী হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
আহতদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্স এবং ২৫০ শয্যা বিশিষ্ট মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্য ৪ জনের অবস্থা আশাঙ্কাজন। প্রাথমিক ভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































