শিক্ষা মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে রাজবাড়ীতে সংবাদ সম্মেলন
- Update Time : ১০:৩১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
- / ৮৪ Time View

ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২০০০ সালে চালু ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়া শিক্ষা কোর্স ৩ বছরে রুপান্তরে শিক্ষা মন্ত্রী ড.দিপু মনির বক্তব্যের প্রতিবাদ এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা ব্যাবস্থায় বিদ্যমান সমস্যাদি নিরসন সহ ৪ দফা দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে শিল্পকলা একাডেমির সামনে অবস্থিত অনুপম সুপার মার্কেটের দ্বতীয় তলায় আইডিইবি রাজবাড়ী জেলা শাখার কার্যালয়ে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ছাত্রা, শিক্ষক, পেশাজীবি সংগ্রাম পরিষদ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ছাত্রা, শিক্ষক, পেশাজীবি সংগ্রাম পরিষদের আহব্বায়ক হাসমত আলী,সদস্য সচিব মোঃ আব্দুর রব মিয়া,জেলা নির্বাহী কমিটি সভাপতি মো আব্দুর রাজ্জাক মিয়া,সাধারন সম্পাদক মোঃ সাজ্জাদ হেসেন মিয়া,সমাজ কল্যান সম্পাদক নব কুমার দত্ত,প্রমুখ।
এসময়, শিক্ষার্থীদের শিক্ষা ব্যাবস্থা ও শিক্ষার মান ও দেশের উন্নয়নে আন্তর্জাতীক পর্যায়ে প্রকৌশলীদের মান বজায় রাখতে প্রধান মন্ত্রীর বক্তব্য অনুযায়ী ৪ বছর কোর্স বহাল রাখার আহব্বান জানান বক্তারা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































