শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে গোয়ালন্দে মানববন্ধন ও বিক্ষোভ
- Update Time : ০৭:১২:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২
- / ৭৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার বিচার সহ দেশে সকল শিক্ষক নির্যাতনের সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচারের দাবীতে রাজবাড়ী গোয়ালন্দে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে দৌলতদিয়ার ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ পৌরসভার সামনের সড়কে সরকারী কামরুল ইসলাম কলেজ ও অাব্দুল হালিম মিয়া কলেজে সহ পৃথকস্থানে রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশ গ্রহন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সরকারী কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ অাব্দুল হালিম তালুকদার, অাব্দুল হালিম মিয়া কলেজের অধ্যক্ষ বিলকিছ অাক্তার, বাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ অাব্দুল কাদের প্রমূখ।
এরঅাগে সড়কে বিক্ষোভ করে শিক্ষক-শিক্ষার্থীরা।
বক্তরা বলেন, দ্রুত শিক্ষক উৎপল কুমারের হত্যার বিচার ও দেশের বিভিন্নস্থানে শিক্ষক নির্যাতনকারীদের চিহিৃত করে অাইনের অাওতায় অানতে হবে। অন্যথায় বৃহত্তর অান্দোল গড়ে তোলার হুমকি দেন বক্তরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































