শিক্ষক মোশাররফ হোসেনের মৃত্যুতে পাংশায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- Update Time : ১২:৫৬:১৩ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২
- / ৫২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর জহুরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কশবামাজাইল আতাহার হোসেন উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোশাররফ হোসেনের মৃতুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে কশবামাজাইল আতাহার হোসেন উচ্চ বিদ্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দি প্লাটফর্ম অফ এক্স স্টুডেন্ট অব কশবামাজাইল এ এইচ হাই স্কুলের আয়োজনে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, কশবামাজাইল আতাহার হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আল মামুন, সহকারী প্রধান শিক্ষক অসিত কুমার, সিনিয়র সহকারী শিক্ষক আয়ুব হোসেন, স্বপন কুমার বিশ্বাস, শফিকুল ইসলাম, মরহুম মোশারফ হোসেনের ছেলে আবু সাঈদসহ অন্যান্য শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।
মোশাররফ হোসেনের ছেলে ও একুশে টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আহম্মদ হোসেন বাবু জানিয়েছেন, তার বাবা বার্ধক্ষ্য জনিত কারণে গত ১৯ জুন দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়নের ভাতশালা গ্রামের বাড়িতে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































