শহীদওহাপুরে ছাত্রলীগ নেতাসহ ৩ নৌকা সমর্থককে মারপিট, থানায় মামলা –
- Update Time : ০৯:৪৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
- / ৭৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী ২৬ ডিসেম্বর রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে ছোট খাট নির্বাচনী সহিংসতা চলছে রাজবাড়ীতে। আজ শুক্রবার এমনি এক মারামারির অভিযোগে রাজবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন, সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিয়াদুল হাসান অনিক।
সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিয়াদুল হাসান অনিকের অভিযোগ,গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে ওই ইউনিয়নের নিমতলার সুজন শেখের মার্কেটে থাকা নৌকা প্রার্থী নুর মোহম্মদ ভুইয়ার নির্বাচনী অফিসে হামলার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় সে সহ নৌকার সমর্থক পিয়াল মোল্লা ও সাদিককে মারপিট করার পাশাপাশি একাধিক মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে। যে কারণে তিনি প্রতিপক্ষের শামীম মিয়া, সোহাগ মিয়া, মেহেদী, শামিম ও তরুনসহ অজ্ঞাত নামা ২০/২৫ জনকে আসামি করেছেন।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানিয়েছেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































