শর্ত সাপেক্ষে খুলছে রাজবাড়ীর মার্কেট ও বিপণী বিতান –
- Update Time : ০৯:২৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০
- / ৭৫ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
সরকারি নির্দেশনার আলোকে সকল নির্দেশনা মেনে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজবাড়ীতে সীমিত খোলা ধাকবে মার্কেট ও বিপণী বিতান।
শুক্রবার সকাল ১১টার দিকে রাজবাড়ী কাপড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে ব্যবসা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন সাধারন জনগণসহ বিশিষ্ঠ জন।
তিনি বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক করোনা ভাইরাস সংক্রমণ রোধে প্রয়োজনীয় সকল নিয়ম-নীতি মেনে তারা ১০ মে থেকে সীমিত আকারে কাপড় বাজারের ব্যবসা প্রতিষ্ঠানগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান গুলো খোলা থাকবে। কাপড় বাজারের প্রায় ৪শ ব্যবসায়ী আছে। দীর্ঘ দিন তাদের ব্যবসা বন্ধ থাকায় অনেক লোকসান হয়েছে।
তিনি আরো বলেন, সীমিত আকারে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সরকারি নির্দেশনা আসার পর ইতিমধ্যে জেলা প্রশাসন ও রাজবাড়ী চেম্বার কমার্স অব ইন্ড্রাসষ্ট্রিজ এর সাথে মিটিং করেছেন। সেখানেও সকল নির্দেশনা মেনে রাজবাড়ীতে সীমিত আকারে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া বাজারের ব্যবসায়ীদের সাথেও এ বিষয় নিয়ে মিটিং করেছেন।
তারা বলেন, আমাদের (মুসলমান) সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর। একমাস সিয়াম সাধনা ও এক বছর অপেক্ষার পর তাদের এ দিনটি আসে। দিনটিকে ঘিরে অনেক পরিকল্পনা থাকে সমাজের বৃত্তবান থেকে শুরু নিম্নবৃত্তদের। কিন্তু করোনা ভাইরাসের কারণে এবার সব কিছু একা একা করতে হচ্ছে।
সরকার ভাইরাসের সংক্রমন এড়াতে স্কুল-কলেজ, অফিস-আদালত, যানবাহন চলাচল বন্ধসহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে জনগণকে ঘরে থাকার নির্দেশ দিয়েছেন। ফলে এখন পর্যন্ত তাদের জেলাসহ দেশে করোনা সংক্রমনের হার অনেক কম। কিন্তু এখন ব্যবসা প্রতিষ্ঠান খোলার রাখায় ভাইরাস সংক্রমনের ঝুকি বেড়ে যাবে। তবে ব্যবসায়ীদের একটু উপকার হবে। কারণ দীর্ঘদিন তাদের ব্যবসা বন্ধ।
ঈদের জন্য মার্কেট খোলার রাখার ব্যবস্থায় তারা যেমন আতঙ্কিত, তেমনি উৎফুল্ল। মার্কেট খোলা থাকলে এ ক্রান্তিকালে পরিবারের সদস্যদের নতুন পোশাক দিয়ে কিছুটা হলেও খুশি করতে পারবেন। তবে বেঁচে থাকলে সব সম্ভব। তাই মার্কেট না খুললেই জন্য ভাল হতো। এখন পর্যন্ত এ জেলায় ১৫ জন করোনায় আক্রান্ত এটাও কিন্তু কম কিছু না।
রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম জানান, ব্যবসায়ী সমিতির সাথে মিটিং করে কিছু শর্ত সাপেক্ষে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ১০ মে থেকে খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে এবং সে শর্ত মেনেই তারা দোকান খোলা রাখবেন। বাজারে জীবনুনাশক স্প্রে ছিটানো, ব্যবসায়ীদের মাস্ক ও হ্যান্ড গ্লাাভস ব্যবহার, ক্রেতাদের মাস্ক ব্যবহার, কোন দোকানে এক সাথে বেশি ক্রেতা না ঢুকা সহ বেশ কিছু শর্ত দিয়ে এজন্য একটি গণবিজ্ঞপ্তিও প্রকাশ করেছেন। নির্দেশনা প্রতিপালন ও করোনা ভাইরাস সংক্রমনের ঝুকি এড়াতে জেলা প্রশাসন সর্বাত্মক চেষ্টা করবেন।
উল্লেখ্য, রাজবাড়ীতে এখন পর্যন্ত ৮৩৪ জনের নমুনা সংগ্রহ করে ৭১৭ জনের রিপোর্ট পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এরমধ্যে ১৫ জন করোনা পজেটিভ এসেছে। যারমধ্যে ৭ জন সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছে এবং বাঁকীরা সুস্থ্য হয়ে ছাত্রপত্র নিয়ে বাড়ীতে ফিরেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































