লকডাউনের মধ্যেও স্কুল ছাত্রীর বিয়ের আয়োজন –
- Update Time : ০৬:৪১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
- / ৫৪ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ভূমি সহকারী কমিশনারের (এসিল্যান্ড) নবম শ্রেনীর এক স্কুল ছাত্রীর বিয়ে বন্ধ করে দিয়েছেন। তবে ছাত্রীর পরিবারের দাবি, ইভটিজিং থেকে রক্ষা পেতে তাকে বিয়ে দেয়া হচ্ছিল।
মঙ্গলবার বিকেলে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর দৌলতদিয়া সোনা উল্লাহ ফকীর পাড়ায় ছাত্রীর বাড়িতে এ বিয়ের আয়োজন করা হয়। ছাত্রীর পারিবারিক সূত্র জানায় , গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের গোপালবাড়ী গ্রামের এর রবিউল ইসলামের ছেলের সাথে অপ্রাপ্ত বয়স্ক ওই স্কুল ছাত্রীর বিয়ে দেয়ার প্রস্তুতি নেয়া হয়। সে স্থানীয় দৌলতদিয়া মডেল হাইস্কুলের শিক্ষার্থী।
এ বিষয়ে ছাত্রীর বাবা জানান, বেশ কিছুদিন ধরে স্থানীয় কিছু বখাটে কিছু ছেলে তার মেয়েকে উত্যক্ত করে আসছিল। সে জন্য মান ইজ্জতের ভয়ে এবং মেয়েকে রক্ষা করতে তারা এ বিয়ের সিদ্ধান্ত নেন।তবে এসিল্যান্ড স্যার সাহস দেয়ায় ভরসা পাচ্ছি।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম জানান, বাল্যবিয়ের গোপন সংবাদ পেয়ে আমি কনের বাড়ীতে উপস্থিত হই। ঘটনা নিশ্চিত হওয়ার পর ওই কনের বাবার কাছ থেকে ভবিষ্যতে বয়স পূর্ন না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেয়ার লিখিত অঙ্গিকার নামা নেই। সেইসাথে ভবিষ্যতে ওই ছাত্রীকে কেউ উত্যক্ত করলে কঠোর ব্যাবস্থা নেয়া হবে বলে তাকে আশ্বস্ত করেছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































