লকডাউনের মধ্যেও মাটি কাঁটায় মোস্তফার ভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা –
- Update Time : ০৮:৪৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০
- / ৫৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতোমধ্যে ৬ জন করোনা রোগীও সনাক্ত হয়েছে। আক্রান্তরা ঢাকা ও রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জেলা প্রশাসক গত শনিবার থেকে টানা দশ দিন রাজবাড়ী জেলাকে লকডাউন ঘোষনা করেছেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বত্র টহল দিচ্ছেন। তবে তার মধ্যেও থেমে নেই মাটি খেকোরা। তারা পদ্মা নদীর তীর থেকে অম্পূর্ণ অবৈধভাবে বেকু দিয়ে মাটি কেটে তা বিক্রি করছে। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে মঙ্গলবার সকালে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা শহরের গোদার বাজার সংলগ্ন গোলাম মোস্তফা ভাটায় অভিযান পরিচালনা করেন।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান বলেন, ইট ভাটার মালিক গোদার বাজার বেরিবাধ সংলগ্ন জায়গা থেকে ভেকু দিয়ে এমন ভাবে গভীর করে মাটি উত্তোলন করছেন, যে বাধঁ ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যে কারণে তিনি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এবং ভাটা মালিকের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। সেই সাথে জরিমানা করার পাশাপাশি ইট ভাটার মালিককে ওই গর্ত পুনরায় মাটি দিয়ে ভরাট করারও নির্দেশন প্রদান করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































