লকডাউন না মানায় রাজবাড়ীর আলাদীপুর ও পাংশায় ২০ জনকে জরিমানা –
- Update Time : ১০:২১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০
- / ৬৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
লকডাউন না মানায় রাজবাড়ী জেলা সদর ও পাংশা উপজেলায় বুধবার দুপুরে পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২০ জনের কাছ থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রাজবাড়ীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুল্লাহ সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে লকডাউনের সময় দোকান খোলা রাখার অভিযোগে ৬ জন কাপড়ের দোকানের মালিকের কাছ থেকে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
অপরদিকে, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম ডাউন না মানায় ভ্র্যমমান আদালত পরিচালনা করে ৩ জনকে ৯ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া সহকারী কমিশনার (ভ’মি) নুজহাত তাসনীম আওন সামাজিক দুরুত্ব না মানায় ভ্র্যমমান আদালত পরিচালনা করে ১০ জনকে ৭ হাজার টাকা জরিমানা করেছেন। সেই সাথে পাংশা বাজারে তোতা ষ্টোর বেশী দামে আদা বিক্রয় করার দায়ে ভোক্তা অধিকার আইনে ১ হাজার টাকা জরিমানা করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































