র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে রাজবাড়ীতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত –
- Update Time : ০৯:৩২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী ২০১৯
- / ৫৮ Time View
রুবলুর,ইমরান,আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসন ও জেলা সরকারী গ্রন্থাগারের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের আম্রকানন চত্বর থেকে শহরে একটি র্যালী বের হয়।
এ সময় র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ শওকত আলী। পড়ে দিবসটির গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশেক হাসান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা সরকারী গ্রন্থাগারের লাইব্রেরীয়ান মোঃ শহিদুল আলম, লাইব্রেরী সহকারী আসাদুজ্জামান, রাজবাড়ী সরকারী কলেজের শিক্ষক আব্দুল সালাম, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতীম দাস প্রমূখ। এ সময় অতিথি শিক্ষার্থী ও শিক্ষানুরাগী সবাইকে গ্রন্থাগারে গিয়ে বই পড়ার আহ্বান জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































