র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে রাজবাড়ীতে জাতীয় সঞ্চয় সপ্তাহের উদ্বোধন –
- Update Time : ০৯:৩৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৯
- / ৮০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“সঞ্চয় সমৃদ্ধির সোপান” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে জাতীয় সঞ্চয় সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা সঞ্চয় অফিসের আয়োজনে আজ শনিবার সকাল ১০ টায় এ উপলক্ষে কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের আ¤্রকানন আলোচনা সভায় মিলিত হয়। সে সময় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলা প্রশাসক মোঃ শওকত আলী। উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশেক হাসান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আলিমুররেজা, জেলা সঞ্চয় কর্মকর্তা খালেদ হাসান মিশুক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আর্থিক ভাবে প্রতিটি নাগরিকের উচিত কিছু কিছু অর্থ সঞ্চয় করা। এতে ভবিষ্যতে সঞ্চয়কারী তাদের যে কোন ধরনের অর্থনৈতিক সমস্যা থেকে পরিত্রান পেতে পারেন এবং সংকটকালিন মুক্তি পাওয়া সহজ হয়ে ওঠে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































