ব্রেকিং নিউজঃ
র্যাবের অভিযানে রাজবাড়ী থানার মাদক মামলার পলাতক আসামী ছব্দুল গ্রেপ্তার –
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ১০:০২:৪২ অপরাহ্ন, রবিবার, ৮ এপ্রিল ২০১৮
- / ৪৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে আজ রবিবার দুপুরে রাজবাড়ী সদর থানাধীন বসন্তপুর বাস ষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রাজবাড়ী থানার মাদক মামলার (রাজবাড়ী থানার মামলা নং-১৯, তাং-১৭-০২-১৮ইং) এজাহার নামীয় পলাতক আসামী মোঃ ছব্দুল শেখ (৪৫) কে গ্রেপ্তার করে। ছব্দুল রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের হাটজয়পুর গ্রামের মৃত আব্দুল কাদের আলী শেখের ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, আসামী ছব্দুল একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানা এলাকায় নিষিদ্ধ মাদক ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদক দ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়।
Tag :
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১







































































































