রায়হান সভাপতি, শামীম সম্পাদক নির্বাচিত, গোয়ালন্দ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটি গঠন-
- Update Time : ০২:২২:২৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
- / ৪৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ঐতিহ্যবাহী গোয়ালন্দ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে প্রথম আলো প্রতিনিধি রাশেদ রায়হান এবং সাধারণ সম্পাদক পদে নিউজ ২৪ টিভির প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম নির্বাচিত হয়েছেন।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও প্রেসক্লাবের নির্বাচনী ট্রাইব্যুনালের প্রধান আজিজুল হক খান মামুন ২৯ অক্টোবর শুক্রবার রাত সারে ৯ টায় প্রেসক্লাব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষনা করেন। কমিটির অন্যান্যের মধ্যে সহ-সভাপতি পদে মোঃ আবুল হোসেন (ভোরের পাতা) ও শেখ রাজীব (দৈনিক সংবাদ) এবং সহ সাধারণ সম্পাদক পদে উদয় দাস নির্বাচিত হয়েছেন। নির্বাচিত ৫ টি পদেই কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
কার্যকরী কমিটির সদস্যরা হলেন আসজাদ হোসেন আজু (সমকাল),শামীম শেখ (যুগান্তর-গোয়ালন্দ প্রতিনিধি),গনেশ পাল (কালের কন্ঠ), হেলাল মাহমুদ (যুগান্তর -রাজবাড়ী প্রতিনিধি) নজরুল ইসলাম (ইনকিলাব),কুদ্দুস উল আলম (যায়যায়দিন), আক্তারুজ্জামান মৃধা (ইত্তেফাক) ও শাহেদ আলী ইরশাদ (বাংলানিউজ২৪.কম)। কমিটি ঘোষণাকালে ট্রাইব্যুনালের অপর সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক নির্মল কুমার চক্রবর্তী, এ্যাডঃ এবিএম ছাত্তার,প্রেসক্লাবের বর্তমান সভাপতি আসজাদ হোসেন আজু,সাধারণ সম্পাদক শামীম শেখ সহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্হিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































