রাত পোহালেই গোয়ালন্দের ২ ইউপি’র নির্বাচন, কেন্দ্রতে গেছে সরঞ্জাম –
- Update Time : ১১:০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
- / ৭৩ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাত পোহালেই অাগামীকাল রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ও উজানচর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইতিমধ্যেই শেষ হয়েছে নির্বাচনের প্রচার প্রচারনা। এবং ভোট গ্রহনের প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ব্যালট পেপার ছাড়া নির্বাচনি সকল সরাঞ্জমাদি পাঠানো হয়েছে কেন্দ্রে কেন্দ্রে । এখন পর্যন্ত ইউনিয়ন দুটির কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে সরকার দলীয় কর্মী-সমর্থকরা সতন্ত্র প্রার্থীদের প্রচার প্রচারনায় বাধা সৃষ্টির অভিযোগ করেছেন।
নির্বাচনে অাওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রচার প্রচারনা চালিয়েছে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। ছোটভাকলায় ২ জন ও উজানচরে ৩ জনসহ চেয়ারম্যান পদে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।
এরা হলেন, ছোটভাকলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন (নৌকা) এবং সতন্ত্র প্রার্থী হিসাবে (অানারস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দী হিসাবে লড়ছেন ইউপির সাবেক চেয়ারম্যান সদ্য আওয়ামী লীগের বহিস্কৃত নেতা মোহাম্মদ আলী মিয়া।
অপরদিকে উজানচর ইউনিয়নে (অানারস) প্রতীক নিয়ে সতন্ত্র প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান আবুল হোসেন ফকির এবং অাওয়ামী লীগের (নৌক) প্রতীক নিয়ে তার মুল প্রতিদ্বন্দী প্রার্থী হয়েছেন এবং অাওয়ামী লীগের (নৌক) প্রতীক নিয়ে তার মুল প্রতিদ্বন্দী প্রার্থী হয়েছেন সাবেক চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মৃধা । এছাড়া এ ইউনিয়নে (ঘোড়া) প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন যুবলীগ নেতা জিন্দার আলী।
এদিকে নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করতে দফায় দফায় অাইন শৃঙ্খলা বাহিনী ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্টরা।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ছোটভাকলা ও উজানচর ইউপিতে ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। ছোটভাকলায় চেয়ারম্যান পদে ২ জন, ওয়ার্ড সদস্য পদে ২৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ১২ জনসহ ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ১৪ হাজার ৮৫৭ জন । এরমধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৫২৪ ও নারী ভোটার ৭ হাজার ৩৩৩ জন।
এছাড়া উজানচরে চেয়ারম্যান পদে ৩ জন, ওয়ার্ড সদস্য ২৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৯ জনসহ মোট ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ২২ হাজার ৫০৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৭২৬ ও নারী ভোটার ১০ হাজার ৭৭৭ জন।
গোয়ালন্দ উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন অাহম্মেদ জানান, প্রতিটি ভোট কেন্দ্রে ব্যালট পেপার ছাড়া অন্য সব নির্বাচনী সরঞ্জামাদি বিকালে বিতরণ করেছেন। এবং সকালে পাঠাবেন ব্যালট পেপার।
গোয়ালন্দ ঘাট থানার ওসি অাব্দুল্লাহ অাল তায়াবীর জানান, নিরাপত্তার জন্য প্রতিটি ভোট কেন্দ্রে একজন এসসাইসহ ৫ জন পুলিশ ও নারী পুরুষসহ ১৭ জন অানসার সদস্য দ্বায়িত্ব পালন করবে। এছাড়া নিরাপত্তার দ্বায়িত্বে থাকবে মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্সসহ সাদা পোশাকের অাইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































