করোনাভাইরাস: রাজবাড়ীর ৪৫ রোগী নেগেটিভ, ভর্তি থাকা ৫ রোগীও সুস্থ হবার পথে –
- Update Time : ০৮:৪১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০
- / ৬৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর ৫টি উপজেলা থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত করোনা ভাইরাসের উপসর্গ আছে এমন সন্দেহে ১৭৯ জনের নমুনা সংগ্রহ করেছে। এর মধ্যে আজই সংগ্রহ করা হয়েছে ৪৫ জনের নমুনা, যেগুলো বৃহস্পতিবার পাঠানো হয়েছিলো। আজ শুক্রবার রিপোর্টগুলো হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। রিপোর্টে সবগুলো নমুনা নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। অপর দিকে, করোনা পজেটিভ হয়ে গত ১১ এপ্রিল রাজবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছিলো সদর উপজেলার বিভিন্ন এলাকার ৫ জনকে।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম জানান, ওই ৫ জনের নমুনা আরো দুই বার পরীক্ষা করা হয়েছে। আর ওই দুই বারই নেগেটিভ এসেছে। অর্থাৎ তারা এখন বেশ সুস্থ। ফলে তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়ার কথা ভাবা হচ্ছে। সেই সাথে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী, করোনায় আক্রান্ত রোগী ২৮ দিন হোম কোয়ারেন্টিনে থাকবে। সে হিসেবে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া মানেই তারা স্বাধীন ঘোরাফেরা করতে পারছেন না। তাদের হাসপাতাল ছাড়ার পরও বাড়ীতে ফিরে গিয়ে কমপক্ষে ১২ দিন হোম কোয়ারেন্টিনে থাকবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































