ব্রেকিং নিউজঃ
রাজবাড়ীর সুলতানপুরের সাবেক চেয়ারম্যান আন্জু’র ১৬ তম মৃত্যু বার্ষিকী পালিত –
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ১০:৩৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩ অগাস্ট ২০১৮
- / ৫৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আনিসুর রহমান আন্জু’র ১৬ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে আজ শুক্রবার বিকালে সুলতানপুর ইউনিয়নের ধর্মশী গ্রামের স্থাপিত আনিসুর রহমান আন্জু স্মৃতি যুব সংঘে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে আন্জুর বড় ভাই ও সুলতানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল মনসুর মিয়া, স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের মধ্যে আজিজুল হক খান, আব্দুল জলিল মোল্লা, কামরুল হাসান, নিমাই চন্দ্র দাস, নারান চন্দ্র দাস, গোপাল চন্দ্র দাসসহ ক্লাবের সকল কর্মকর্তা ও সদস্য এবং এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। এই মাহফিলে আগতারা আন্জু’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন। সেই সাথে তারা আন্জু হত্যা মামলার পূনঃতদন্ত এবং প্রকৃত হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
Tag :
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১
















































































































