রাজবাড়ীর সাধনা সিনেমা হলে নিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা: সরকারী কর্মচারী গ্রেপ্তার –
- Update Time : ১১:২৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
- / ৫০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে সিনেমা হলের মধ্য নিয়ে একজন কলেজ ছাত্রী ( ২৪) কে ধর্নণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে বুধবার রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার একমাত্র আসামি আসিফ খান (৩৫) কে পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। আসিফ একজন সরকারী কর্মচারী বলে ওই ছাত্রী ও থানা পুলিশের সদস্যরা জানিয়েছে।
আসিফ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাঁচারিপাড়া গ্রামের আবুল কালাম আজাদ ওরফে মজনু খার ছেলে।
ওই ছাত্রীর অভিযোগ, এক বছর ধরে আসিফের সাথে ফেসবুকের মাধ্যমে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই সম্পর্কের অংশ হিসেবে গত ২৬ জানুয়ারী দুপুরে রাজবাড়ী জেলা শহরের বড়পুল এলাকায় দুজনে দেখা করেন। এরপর তারা জেলা শহরের বিভিন্ন স্থানে ঘোরাঘুড়ি ও হোটেলে খাওয়া-দাওয়া করেন। সন্ধ্যা ৬টার দিকে জেলা শহরের সাধনা সিনেমা হলের দ্বিতীয় তলার অন্ধকার কক্ষে আসিফ নিয়ে যায় এবং ইচ্ছার বিরুদ্ধে জামা-কাপড় খুলে তাকে ধর্ষণের চেষ্টায় লিপ্ত হয়। ওই সময় তিনি চিৎকার দিলে আসিফ তাকে ফেলে পালিয়ে যায়।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই আলেয়া বেগম জানিয়েছেন, এ মামলার আসামি হিসেবে আসিফকে তার বাড়ী থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































