রাজবাড়ীর সাত শতাধিক মন্দির, দেবালয় ও শর্শ্মানে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন –
- Update Time : ০৯:০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০
- / ৮৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী “মুজিব বর্ষ ” পালন উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে জেলার সাত শতাধিক মন্দির, দেবালয় ও শর্শ্মানে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে রাজবাড়ী পৌর শর্শ্মানে আনুষ্ঠানিক ভাবে এ কর্মসূচীর উদ্বোধন করেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত।
সে সময় উপস্থিত ছিলেন, জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, রাজবাড়ী সদর উপজেলা শাখা কমিটির সভাপতি অরুণ কুমার সরকার, সাধারণ সম্পাদক ডাঃ সমীর কুমার দাস, সাংগঠনিক সম্পাদক তন্ময় দাস, পৌর কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার সাহা, সজল দাস, গোবিন্দ সাহা, গৌরাঙ্গ কুমার, শ্রীকান্ত কুমারসহ অন্যান্যরা।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত জানান, জেলার পাংশা, কালুখালী, বালিয়াকান্দি, গোয়ালন্দ, রাজবাড়ী সদর উপজেলায় সাত শতাধিক মন্দির, দেবালয় ও শর্শ্মান রয়েছে। প্রতিটি স্থানে কমপক্ষে ৫টি করে ফলজ, বনজ ও ওষুধি গাছ রোপন করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































