রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (অপরাধ) হিসেবে যোগদান করেছেন লাবীব আবদুল্লাহ –
- Update Time : ০৭:০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮
- / ৮২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (অপরাধ) হিসেবে যোগদান করেছেন মো: লাবীব আবদুল্লাহ। তিনি গত ৬ সেপ্টেম্বর রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ে যোগদান করেন। তবে প্রশিক্ষণে যাবার কারণে মূলত গত দুই দিন ধরে তিনি রাজবাড়ীতে কাজ শুরু করতে পেরেছেন। যদিও তিনি এ জেলায় নতুন নন। ২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি জেলার কালুখালী উপজেলা মৎস্য অফিসার হিসেবে কাজ করেছেন।
পাশ্ববর্তী জেলা কুষ্টিয়ার দৌলতপুরের বাসিন্দা লাবীব আবদুল্লাহ বলেন, ৩৪ তম বিসিএস ক্যাডার হিসেবে ২০১৬ সালের ১ জুন তিনি খুলনা রেঞ্জের টুরিষ্ট পুলিশে যোগদান করেন এবং সেখান থেকে রাজবাড়ীতে আসেন। তবে রাজবাড়ীতে যোগদানের দুইদিন পর তাকে ২১ দিনের প্রশিক্ষণে যেতে হয়। সেখান থেকে ফিরে আসার পর থেকেই মূলত তিনি রাজবাড়ীতে কাজ শুরু করেছেন। তিনি সকলের সহযোগিতাও কামনা করেছেন।
উল্লেখ্য, রাজবাড়ীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (অপরাধ) আসাদুজ্জামান বর্তমানে বান্দরবনে কর্মরত রয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































